প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ফাইন্যান্স
প্রচ্ছদ » Uncategorized » প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ফাইন্যান্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।
ছয় মাসে (জানুয়ারি-জুন,১৯) কোম্পানির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৪ পয়সা।
৩০ জুন ২০১৯ শেষে কোম্পানির কনসলিডেটেড শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৮০ পয়সা।








