২৯ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যারিকো

প্রচ্ছদ » Uncategorized » ২৯ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যারিকো

MARICOপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ কারখানার সক্ষমতা বাড়াতে ২৯ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগ করবে। আর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি অনুমোদন করেছেন।

সম্প্রতি কোম্পানির ১৯তম এজিএমে এ অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটির গাজীপুরের মৌচাক ও শিরিরচালায় অবস্থিত দুটি কারখানার সক্ষমতা বাড়াতে এই বিনিয়োগ করা হবে। এ বছরের ফেব্রুয়ারিতে কোম্পানির পরিচালনা পর্ষদে এ পরিকল্পনা গ্রহণ করা হয়।

এজিএমে জানানো হয়, সর্বশেষ সমাপ্ত অর্থবছরে ম্যারিকো বাংলাদেশ কর, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও ডিউটি বা শুল্ক বাবদ মোট ২৭৪ কোটি টাকা দেয়া হয়েছে। তাছাড়া কোম্পানিটি সিএসআর কার্যক্রমের আওতায় সরকার ও ইউএনডিপির সঙ্গে যৌথভাবে ‘স্বপ্ন’ এবং অদম্য ফাউন্ডেশনের সহযোগিতায় ম্যারিকো অদম্য প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্র নারীদের ক্ষমতায়ন ও প্রতিবন্ধী তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছে।

এজিএমে শেয়ারহোল্ডাররা ৩১ মার্চ সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য ঘোষিত ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে। এর আগে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৬০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এতে সর্বশেষ সমাপ্ত অর্থবছরে ম্যারিকো বাংলাদেশের অনুমোদিত মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫০ শতাংশ (প্রতি শেয়ারে ৬৫ টাকা)।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৯৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৬২ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা।

সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৌগত গুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশীষ গোপাল, পরিচালনা পর্ষদের সদস্য সঞ্জয় মিশ্রা ও ভিভেক কারভে, স্বতন্ত্র পরিচালক রোকিয়া আফজাল রহমান, মাসুদ খান, আশরাফুল হাদিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০