প্লেসমেন্ট শেয়ার : ১০০ কোটি টাকা তুলবে মেঘনা সিমেন্ট
প্রচ্ছদ » Uncategorized » প্লেসমেন্ট শেয়ার : ১০০ কোটি টাকা তুলবে মেঘনা সিমেন্ট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :মূলধন বৃদ্ধির জন্য প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। সম্পূর্ণ রিডেমেবল হিসেবে প্রেফারেন্স শেয়ার শেয়ার ছেড়ে কোম্পানিটি ১০০ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রেফারেন্স শেয়ার ছেড়ে উত্তোলিত অর্থে মেঘনা সিমেন্ট উৎপাদন ক্ষমতা বাড়াবে। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কোম্পানিটি এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ফান্ডটি সংগ্রহ করার জন্য প্রধান আয়োজক এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।








