ভিএফএস থ্রেড আইপিও শেয়ার বিওতে জমা: শিগগিরই লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ভিএফএস থ্রেড আইপিও শেয়ার বিওতে জমা: শিগগিরই লেনদেন

VFS-treadপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ সোমবার (১৩ আগস্ট) বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। এদিকে গত সোমবার (৬ আগষ্ট) পুঁজিবাজারে লেনদেনে শুরুর জন্য তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে কোম্পানিটি।

এর আগে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড একচেঞ্জে কমিশনের ৬৩৮তম সভায় কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়। গত ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এ কোম্পা‌নির আই‌পিও‌ আ‌বেদন অনুষ্ঠিত হয়। এরপর গত ৯ জুলাই সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, আইইবি মিলনায়তন, রমনা, ঢাকায় কোম্পানির আইপিও লটারী ড্র অনুষ্ঠিত হয়। এখন লটারিতে বিজয়ীদের বিও অ্যাকাউন্টে শেয়ার জমা হলে কোম্পানিটি ডিএসইতে লেনদেনের সুযোগ পাবে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে ২২ কোটি টাকা তুলবে। এ টাকা দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৯০ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.০২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১