ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ১৪ ডিসেম্বর
প্রচ্ছদ » Uncategorized » ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ১৪ ডিসেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারের তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০২০, ৩০ জুন ২০২০ এবং ৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ ডিসেম্বর , ২০২০।








