লভ্যাংশ পাঠিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ পাঠিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যারের সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি গতকাল ৮ ডিসেম্বর বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ (ফোলিও শেয়ারহোল্ডার ছাড়া) পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।
৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ ডিসেম্বর , ২০২০।








