নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির আয়োজিত সমাবেশ কর্মসূচি ফের পিছিয়েছে। ১১ নভেম্বরের পরিবর্তে এই সমাবেশ ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, সমাবেশের অনুমতি এখনো পাইনি, আমার আশা করছি অনুমতি পাবো। অন্যথায় প্রমাণিত হবে সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত ছিল বিএনপির। কিন্তু দেশে একটি আন্তর্জাতিক সম্মেলন (সিপিএ) অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সে জন্য আমরা ৮ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর শনিবার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বরে প্রতিবারই আমরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু, অত্যন্ত দুর্ভাগ্য যে এবার সরকার আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমরা তার কবরে গিয়ে শ্রদ্ধা জানাতে পারিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে। জনতা আজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাতে অপশক্তির পরাজয় হবেই। আগামী দিনে জনতার বিজয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০