সচিবালয়ের এও, পিওদের নবম গ্রেডে উন্নীত করার দাবি

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সচিবালয়ের এও, পিওদের নবম গ্রেডে উন্নীত করার দাবি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।

সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশনস লিঁয়াজো কমিটি এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের জরুরি প্রতিনিধি সভায় এ আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব-১ এবং সরকার বিভাগের উপ-সচিব খাইরুল ইসলাম।

বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো. রুহুল আমিন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা মো. গোলাপ মিয়া, মো. হেলাল উদ্দিন, মো. নুরুজ্জামান, মো. মজিবুর রহমান, মো. জাকরিয়া হাসান, নাসিমা বেগম, পিও সমিতির নেতা মো. আনিছুল হক, মো. তোফায়েল আহমেদ, মো. মোশফেক শাহ, মো. বদরুল হায়দার, সোলায়মান তালুকদার, বাংলাদেশ সচিবালয় হিসাবরক্ষণ কর্মকর্তা সমিতির সভাপতি নীলুফার আক্তার, জামসেদ আলম, আব্দুল কুদ্দুছ প্রমুখ।

সভায় আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এও এবং পিওদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আন্দোলনের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া প্রতিটি মন্ত্রণালয়ে দাবি বাস্তবায়ন পরিষদ গঠন এবং দাবি বাস্তবায়নের জন্য সাত সদস্যের একটি নীতি নির্ধারণী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খাইরুল ইসলাম এই মুহূর্তে কঠিন কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত দাবি দাওয়া বাস্তবায়নের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১