পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করা হয়েছে। এই রেটিং নির্ণয় করেছে ইমারজেন্সি ক্রেডিট রেটিং লিমিটেড(ইসিআরএল)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বঙ্গজের ঋণমান সার্ভিল্যান্স ক্রেডিট রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’।
কোম্পানির ৩১ মার্চ ২০১৮ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে ইসিআরএল।








