বসিলায় জঙ্গি আস্তানা থেকে আটক ১

প্রচ্ছদ » Uncategorized » বসিলায় জঙ্গি আস্তানা থেকে আটক ১

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব-২। জঙ্গি আস্তানার বিষয়ে র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানাবে র‌্যাব।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪’র একটি দল ময়মনসিংহের খাগডহর এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি, একটি মাটির চুলা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে চার জনকে আটক করে র‍্যাব।

পরে ওইদিন দুপুরে র‍্যাব-১৪’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি জানান, জামালপুরের একটি গোপন আস্তানায় বিশেষ প্রশিক্ষণ করে জঙ্গিরা ময়মনসিংহে ব্যাংকসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, স্বর্ণের দোকান টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৯ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০