বসুন্ধরা পেপারের আইপিও লটারির ফল প্রকাশ
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বসুন্ধরা পেপারের আইপিও লটারির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা বসুন্ধরা পেপার মিলসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফলাফল ঘোষণা করা হয়েছে। কোম্পানির লটারির ড্র আজ সকাল ১১ টায় বসুন্ধরা কনভেনশন মিলনায়তন-১, কুড়িল এ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কোম্পানির মোট ৭৫ কোটি টাকার বিপরীতে ৬৮৩ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৬০০ টাকার আবেদন পড়েছে। সেই হিসাবে ৯.১২ গুণ আইপিও আবেদন পড়েছে।
ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট অফ প্রাইস ৮০ টাকায় ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) কাছে আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বসুন্ধরা পেপার।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।








