২ মিউচ্যুয়াল ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ মিউচ্যুয়াল ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি আগামীকাল ৩১ মে, বৃহস্পতিবার স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে আগামী ৩ জুন, রোববার পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে- এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
এই ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুন, সোমবার।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন ফান্ডগুলোর লেনদেন স্থগিত রাখবে।








