বাঁশখালী পৌরসভায় ভোটগ্রহণ চলছে, ভোটারদের দীর্ঘ লাইন

প্রচ্ছদ » সারাদেশ » বাঁশখালী পৌরসভায় ভোটগ্রহণ চলছে, ভোটারদের দীর্ঘ লাইন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (১৬ জানুয়ারি) পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন এবং মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বাঁশখালীর ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার ফাহিমা আক্তার বলেন, প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার আয়েশা সিদ্দিকা বলেন, সকাল সকাল কোনো রকম ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। ইভিএমে খুব তাড়াতাড়ি ভোট দিতে পেরেছি।

বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে পুলিশ, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। বাঁশখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোটকেন্দ্রে ভোট চলছে। ভোটকক্ষ ৮৭টি। ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১