পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ জানুয়ারী) বাজার বিশ্লেষণে দেখাযায়, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১০ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৩৯৬ টাকার শেয়ার।
সিএসইতে প্রথম ঘণ্টায় ২৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ জানুয়ারী , ২০২২।








