বান্দরবানে ওমর ফারুক হত্যাকারীদের গ্রেফতার-বিচার দাবি

প্রচ্ছদ » Uncategorized » বান্দরবানে ওমর ফারুক হত্যাকারীদের গ্রেফতার-বিচার দাবি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বান্দরবানে নওমুসলিম ইমাম ওমর ফারুকের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শুক্রবার (২ জুলাই) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় মুসাফির পার্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ও সাবেক বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি বলেন, নওমুসলিম ইমাম ওমর ফারুক হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হয়নি। এ হত্যার সঙ্গে জড়িতদের শিকড় অনেক গভীরে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদর সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাে. নুরুল আফসার, ছাত্রনেতা মােহাম্মদ মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ জুন রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি মসজিদের ইমাম নওমুসলিম ওমর ফারুক মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১