লকডাউনের দ্বিতীয় দিনে বাইরে বেরিয়ে গ্রেফতার ৩২০

প্রচ্ছদ » Breaking News || Slider || স্বাস্থ্য » লকডাউনের দ্বিতীয় দিনে বাইরে বেরিয়ে গ্রেফতার ৩২০

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে সরকার নির্ধারিত ‘কঠোর লকডাউনের’ দ্বিতীয় দিনে বৃষ্টির মধ্যেও অযথা বাইরে বেরিয়েছেন জনসাধারণ। গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২ জুলাই) বিকেল পর্যন্ত ডিএমপির সর্বশেষ খবর অনুযায়ী ৩২০ জনকে গ্রেফতারের তথ্য জানা যায়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ২০৮ জনকে।

ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ২১৯টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের দ্বিতীয় দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় ২০৮ জনকে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১