বিএফইউজে নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহারের আবেদন

প্রচ্ছদ » Uncategorized » বিএফইউজে নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহারের আবেদন

bfujনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার চেয়ে শ্রম আদালতে আবেদন করা হয়েছে।

সোমবার (৯ জুলাই) ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহানের আদালতে এ আবেদন করেন বিএফইউজে’র সভাপতি পদপ্রার্থী মোল্লা জালাল।

তার আইনজীবী আনিছুজ্জামান তুমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএফইউজে নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহারের আবেদন করেছি। তা শুনানির অপেক্ষায় রয়েছে।

গত বৃহস্পতিবার (৫ জুলাই) শ্রম আদালতে সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানীর করা মামলার প্রেক্ষিতে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন।

মামলার বিষয়ে ঢাকার প্রথম শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ বলেন, মামলায় বাদিপক্ষ অভিযোগ করেন ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেয়া হয়েছে, যা শ্রম আইনের লঙ্ঘন। অপরদিকে ২০০ জনকে সদস্যপদ দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে তারা একটি অভিযোগ করেছেন, যা এখনও মীমাংসা হয়নি। এ কারণেই তারা নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছেন।

আদালত নির্বাচন স্থগিত করে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে বাদি হয়েছেন খায়রুল আলম ও সেবিকা রানী। এছাড়া বিএফইউজে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলমগীর হোসেন, নির্বাচন কমিশনের সদস্য অশোক কুমার সিং, সাহেদ চৌধুরী, মুজিব হোসেন, হাসান আরেফিন ও শ্রম অধিদফতরের পরিচালককে বিবাদী করা হয়েছে।

শুক্রবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১