সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২৬ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫১০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১