পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের পদ্মা অয়েল লিমিটেডের শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানির ক্রেতার ঘরে ৭৭ হাজার ৮৪৩টি শেয়ার ২২৯.০০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানিটির ১ লাখ ৪৫ হাজার ৮৪৫টি শেয়ার ৫৬৯ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৩ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ ২২৯.০০ টাকায় লেনদেন হয়।








