মেরীর সঙ্গে কাজী শুভ’র ফাঁকি
প্রচ্ছদ » Uncategorized » মেরীর সঙ্গে কাজী শুভ’র ফাঁকি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কাজী শুভ। নিজস্ব গায়কীর ব্যাতিক্রমী ঢং আর সুরের যাদুতে মুগ্ধ করেছেন বাংলা গানের শ্রোতাদের। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ। তার কণ্ঠে ‘ও সোনা বউ শুনছনি’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
এই শিল্পী হাজির হচ্ছেন আরও একটি নতুন গান নিয়ে। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন তিনি ক্ষুদে গানরাজের ২য় রানার আপ মেরীর সঙ্গে। গানের শিরোনাম ‘ফাঁকি’।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে সুরও দিয়েছেন কাজী শুভ। আর সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটি প্রকাশ করছে ধ্রব মিউজিক স্টেশন (ডিএমএস)।
বিকাশ সাহার ভিডিও নির্দেশনায় এতে মডেল হিসেবে দেখা যাবে সুপ্ত এবং আফরিন অমিকে। থাকছে মেরী এবং কাজী শুভ’র উপস্থিতিও।
এই গান নিয়ে কাজী শুভ বলেন, ‘ফাঁকি’ একটি ধুমধারাক্কা মেজাজের গান। গানের সাথে মিল রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। নতুন হিসেবে মেরী অনেক ভালো গান করে। গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ৩ অক্টোবর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ফাঁকি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।








