পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- এমএল ডাইং, মুন্নু জুট স্ট্যাফলার্স এবং গ্ল্যাকোস্মিথক্লাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে এমএর ডাইংয়ের ক্রেতার ঘরে ২৯ লাখ ৬ হাজার ১৯২টি শেয়ার ৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৯ শতাংশ বা ৪.৫০ টাকা বেড়ে সর্বশেষ ৫০ টাকায় লেনদেন হয়।
মুন্নু জুট স্ট্যাফলার্সের ক্রেতার ঘরে ৫ হাজার ৬৪০টি শেয়ার ২ হাজার ৩৩ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বা ১২০ টাকা বেড়ে সর্বশেষ ২ হাজার ৩৩ টাকায় লেনদেন হয়।
গ্ল্যাকোস্মিথক্লাইনের ক্রেতার ঘরে ২ হাজার ২৭৪টি শেয়ার ১ হাজার ৩০০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বা ৭৬.৪০ টাকা বেড়ে সর্বশেষ ১ হাজার ৩০০ টাকায় লেনদেন হয়।








