সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী’র মনোনয়ন পত্র জমা

প্রচ্ছদ » Uncategorized » সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী’র মনোনয়ন পত্র জমা

monjo monsiরেজাউল করিম,কুমিল্লা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কুমিল্লা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার আবুল ফজল মীরের নিকট মনোনয়নপত্র জমা দিছেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও তার ছেলে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সি।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় ঐক্যজোটের তথা বিএনপি’র মনোনীত প্রার্থী দেবিদ্বার থেকে ৪ বার নির্বাচিত সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ।

আজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের হাতে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় সাবেক সাংসদ বিএনপির নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সাথে ছিলেন, তাঁর সুযোগ্য সন্তান কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক রেজবিউল আহসান মুন্সি, দেবিদ্বার উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ভূলু পাঠান, দেবিদ্বার পৌর বিএনপি’র সাবেক সভাপতি সুলতান কবির, উপজেলা সাংগঠনিক সম্পাদক সাজু চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, আইনজীবি খন্দকার মিজানুর রহমান,উপজেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মঞ্জুরুল হক সরকার, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক মো.ছামিউল আহসান শামিম, উপজেলা সেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক মনিরুল উসলাম নিজামি, সাবেক উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম শামিম , উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান, উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১