বিক্রেতার সংকটে ২ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে ২ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর দেড়টার দিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৫ লাখ ৪৯ হাজার ৬০২টি শেয়ার ৫৮.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ৫.৩০ টাকা বেড়ে সর্বশেষ ৫৮.৮০ টাকায় লেনদেন হয়।
ইউনাইটেড এয়ারওয়েজের ক্রেতার ঘরে ৪ লাখ ৬২ হাজার ৭০২টি শেয়ার ২.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৭.৪০ শতাংশ বা ০.২০ টাকা বেড়ে সর্বশেষ ২.৯০ টাকায় লেনদেন হয়।








