বিক্রেতার সংকটে ৩ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে ৩ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ বিমা কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স এবং ইসল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১০ লাখ ৫১ হাজার ১১৩টি শেয়ার ৩০.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ২.৮০ টাকা বেড়ে সর্বশেষ ৩০.৬০ টাকায় লেনদেন হয়।
প্রভাতি ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৫০ লাখ ১ হাজার ৪৯৮টি শেয়ার ৩০.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি।এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ২.৮০ টাকা বেড়ে সর্বশেষ ৩০.৬০ টাকায় লেনদেন হয়।
ইসল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৪ লাখ ৯৪ হাজার ৭৯৪টি শেয়ার ৩৪.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৮১ শতাংশ বা ৩.১০ টাকা বেড়ে সর্বশেষ ৩৪.৭০ টাকায় লেনদেন হয়।








