ভিএফএস থ্রেডের ইপিএস বেড়েছে ৮১ শতাংশ
প্রচ্ছদ » Uncategorized » ভিএফএস থ্রেডের ইপিএস বেড়েছে ৮১ শতাংশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৮১ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৩৬ পয়সা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে প্রায় ৮১ শতাংশ।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা।আগের বছর একই সময়ে তা ছিল ৬৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ৭০ শতাংশের বেশি।
৩১ ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৭ পয়সা।
কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।একই বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে।কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৯ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ২৮০ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৩২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৪৭ শতাংশ শেয়ার আছে।








