বিক্রেতার সংকটে ৪ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Breaking News || শিক্ষা » বিক্রেতার সংকটে ৪ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- আলিফ ম্যানুফ্যাকচারিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস এবং ডেল্টা স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্রেতার ঘরে ৯ লাখ ৩৪ হাজার ৩৯৬টি শেয়ার ১২.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ১.১০ টাকা বেড়ে সর্বশেষ ১২.১০ টাকায় লেনদেন হয়।

মেঘনা পেটের ক্রেতার ঘরে ৭ হাজার ৬৪৫টি শেয়ার ২২.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ২ টাকা বেড়ে সর্বশেষ ২২.১০ টাকায় লেনদেন হয়।

জেএমআই সিরিঞ্জের ক্রেতার ঘরে ৬৫ হাজার ১৯৪টি শেয়ার ৩৬৮ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৮.৭৪ শতাংশ বা ২৯.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৩৬৮ টাকায় লেনদেন হয়।

ডেল্টা স্পিনার্সের ক্রেতার ঘরে ১০ হাজার ৯৫০টি শেয়ার ৮.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৮.১০ শতাংশ বা ০.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৮ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১