সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

প্রচ্ছদ » বিনোদন » সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে । এইদিন লেনদেনের শুরু থেকেই সূচকে উত্থান-পতন লক্ষ করা যায়। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৩৪ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ১৮৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৯৮ লাখ ১৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫৫৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১২৫৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৯২১ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ১০ লাখ ৯ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫০০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৪ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১