বিক্রেতা সংকটে হল্টেড ইস্টার্ন কেবলস

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে হল্টেড ইস্টার্ন কেবলস

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলস লিমিটেডের শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এর ফলে কোম্পানিটি বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর ১২টার দিকে কোম্পানির ক্রেতার ঘরে ১২ হাজার ২৯৪টি শেয়ার ৩৪৮.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৮.৭২ শতাংশ বা ২৮ টাকা বেড়ে সর্বশেষ ৩৪৮.৮০ টাকায় লেনদেন হয়।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি সর্বশেষ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর এতে জেড ক্যাটাগরি থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে স্থানান্তর হয়। কোম্পানির ২ কোটি ৪০ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকের কছে রয়েছে ১৭.৭৭ শতাংশ, সরকারের কাছে রয়েছে ৫১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৬.৬৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ১৪.৫০ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১