সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি ৭৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২১৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ২৬৪টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২১৫ কোটি ৩ লাখ ৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫৪৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১২৬২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৯৪৮ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১১৫ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৫৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১