বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ২ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ২ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ২ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্স মিল্ক।
মেঘনা কনডেন্স মিল্ক : সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৩০ টাকায়। যে শেয়ারটির আজ লেনদেন শুরু হয় ২৫.১০ টাকায়। তবে সর্বশেষ লেনদেন হয়েছে ২৫.৬০ টাকায়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ২.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ : এই কোম্পানির আগের দিন ক্লোজিং দর ছিল ২৯.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৩১.৯০ টাকায়। যার সর্বশেষ লেনদেন হয়েছে ৩২.১০ টাকায়। এসময় শেয়ারটির দর বেড়েছে ২.৯০ টাকা বা ৯.৯৩ শতাংশ।
তবে এখন কোন বিক্রেতা না থাকায় কোম্পানি দুটির শেয়ার লেনদেন হচ্ছে না।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২১।








