রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গ্যাসের পাইপ লাইনের প্রতিস্থাপনের জন্য আজ মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কিছু জায়গায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা উত্তর যাত্রাবাড়ীর মাদরাসা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া পাইপলাইন বন্ধ থাকায় এ এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১