Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দুইটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১টা ০৩ মিনিট পর্যন্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের স্ক্রিনে ২৯ হাজার ৬৮৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫১ টাকা ৩০ পয়সা।

অন্যদিকে মিথুন নিটিংয়ের স্ক্রিনে ৭ হাজার ৯০১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৮ টাকা ২০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০