সুন্দরী থাকতে প্রস্রাব পান করেন পপস্টার ম্যাডোনা

প্রচ্ছদ » Uncategorized » সুন্দরী থাকতে প্রস্রাব পান করেন পপস্টার ম্যাডোনা

madonnaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ম্যাটেরিয়াল গার্ল হিসেবে পরিচিত তিনি। তাকে বলা হয় ‘কুইন অব পপ’। গান গেয়ে কোটি কোটি পুরুষকে হৃদয়ে ঝড় তুলে চলেছেন ৬১ বছর বয়সেও। তিনি গায়িকা, অভিনেত্রী ম্যাডোনা। প্রায় চার দশক বা ৪০ বছর ধরে বিশ্বসংগীতে রাজত্ব করছেন তিনি। এই বয়সেও কীভাবে নিজের রূপ ধরে রেখেছেন সেই রহস্যই ফাঁস করলেন গায়িকা।

সুস্বাস্থ্য ও রূপ ধরে রাখার জন্য নাকি নিজের প্রস্রাব পান করেন এই তারকা। সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ম্যাডোনা। যেখানে দেখা যাচ্ছে, তিনি আইস ছড়ানো একটা বাথটাবে বসে আছেন।

ভিডিওটির শেষের দিকে দেখা যাচ্ছে গোসল শেষে নিজের প্রস্রাব পান করছেন ম্যাডোনা। ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন ‘রাত ৩টার সময় আইস বাথ নিচ্ছি। শরীরে কোথাও আঘাত লাগলে এই থেপাপি সবচেয়ে উত্তম।’

ম্যাডোনা আরও বলেন, ‘আইস বাথের পর প্রস্রাব পান করা খুবই উপকারি।’

স্টেজে গান গাওয়ার সময়ও নানা রকমের অঙ্গভঙ্গি করেন ম্যাডোনা। গান দিয়ে তিনি যেমন জনপ্রিয় তেমন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিতও হন। এবার প্রকাশ্যে প্রস্রাব পান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই গায়িকা। সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০