বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৩ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৩ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৩ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সাউথভাংলা ব্যাংক এবং জনতা ইন্স্যুরেন্স।
জানা গেছে, রবিবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৫.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
সাউথবাংলা ব্যাংক : রবিবার সাউথবাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।
জনতা ইন্স্যুরেন্স : রবিবার জনতা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৮.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২৩ আগস্ট , ২০২১।








