মূল্য সংবেদনশীল তথ্য নেই ৫ কোম্পানির

প্রচ্ছদ » Uncategorized » মূল্য সংবেদনশীল তথ্য নেই ৫ কোম্পানির

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, রিংশাইন টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ও পেপার প্রোসেসিং লিমিটেড।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ২২ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৫ জুলাই ফারইস্ট ফিন্যান্সের শেয়ার দর ছিল ৬ টাকা ৬০ পয়সা। ২২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১০ টাকায় উন্নীত হয়।

একই সময়ে রিং শাইন টেক্সটাইলের ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২৩ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০