বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা সংকট হয়ে ৪ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে । এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ন ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১০টা ৫০ মিনিট পর্যন্ত নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ক্রিনে ৩২ লাখ ৩৯ হাজার ৪৬০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩১ টাকা ১০ পয়সা।
এদিকে একই সময়ে ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩৮ লাখ ৭৩ হাজার ৭১৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৩ টাকা ৪০ পয়সা।
একই সময়ে এশিয়া ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৫ অক্টোবর , ২০২০।








