২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৬ অক্টোবর , মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং লিমিটেড ও বিডি ফিন্যান্স লিমিটেড।
কোম্পানিগুলোর আগামী ৭ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আগামী ৮ অক্টোবর।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৫ অক্টোবর , ২০২০।








