বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে বিডি অটোকার্স

প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে বিডি অটোকার্স

bd atokatপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২ দশমিক ৩০ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৭ দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্স, লিবরা ইনফিউশনস, আরামিট লিমিটেড, রেনউইক জ্ঞগেশ্বর, নর্দার্ন জুট, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০