বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে রতনপুর স্টিল
প্রচ্ছদ » রাজনীতি » বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে রতনপুর স্টিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৭ দশমিক ৯৪ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি টাকা।
টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, কুইন সাউথ টেক্সটাইল, ইন্ট্রাকো রিফিউলিন স্টেশন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।








