বিদায়ী সপ্তাহে রিটার্নে দর বেড়েছে ১০ খাতে
প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে রিটার্নে দর বেড়েছে ১০ খাতে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ১০ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ৭ দশমিক ৬২ শতাংশ দর বেড়েছে। এরপরে বিবিধ খাতে ৪ দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে।
অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ১.৫৬ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ০৪ শতাংশ, সিরামিক খাতে ১.০৫ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে দশমিক ২৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৫০ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৭০ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ১.১১ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ২৪ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে বাকী ১০ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এই খাতে ৩.৫৭ শতাংশ দর কমেছে। প্রকৌশল খাতে দশমিক ২২ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৬২ শতাংশ, জীবন বিমা খাতে ২.২৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৪৫ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৫৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.৬০ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ১৪ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ২.৫৬ শতাংশ দর কমেছে।








