বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির এক কোটি ৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৭২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৬১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭২ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩৯ লাখ ৬২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি টাকা।
টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, স্কয়ার ফার্মাসিটিক্যালস, খুলনা পাওয়ার কোম্পানি, বার্জার পেইন্টস, গ্রামীণফোন, লিগ্যাসি ফুটওয়্যার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।








