বিনিয়োগকারীদের জন্য চমক নিয়ে আসছে ডমিনেজ স্টিল

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বিনিয়োগকারীদের জন্য চমক নিয়ে আসছে ডমিনেজ স্টিল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য চমক নিয়ে আসছে ভূমিকম্প সহায়ক ও সহজে স্থানান্তরযোগ্য ভবনের কাঠামো নির্মাণ কারী প্রতিষ্ঠানট ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সম্প্রতি রাজধানীর অদূরে সাভার আশুলিয়ার কারখানায় সরজমিনে গেলে দেখাযায় কারখানায় স্টিলের প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কাঠামো তৈরির নান্দনিক কর্মযঙ্গ। মহামারি করোনার মধ্যেও সর্বোচ্চ সতর্কতার নিয়ে কাজ করে যাচ্ছেন দায়িত্বরত প্রকৌশলিসহ শ্রমিকরা।

সরজমিনে কারখানা পরিদর্শনের সময় কর্মরত প্রকৌশলিরা জানান, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই শিল্পের প্রসার ঘটছে এবং আমাদের দেশেও ভূমিকম্প সহায়ক ও সহজে স্থানান্তরযোগ্য ভবন গড়ে উঠেছে এবং দিন দিন তার চাহিদা বাড়ছে। কোম্পানিটির সাভারের আশুলিয়া ও নরসিংদীর পলাশে কারখানা রয়েছে। জাপান, চীন ও তাইওয়ান থেকে আমদানি করা হয়। দুটি কারখানার প্রতিমাসে ৫০০ টন প্রি-ফ্যাব্রিকেটেড স্টিলের পণ্য তৈরির সক্ষমতা রয়েছে। আগামীতে প্রি-ফ্যাব্রিকেটেড স্টিলের পণ্য তৈরির সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কারখানা পরিদর্শনের সময় ডমিনেজ স্টিলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) সন্তোষ চন্দ্র সাহা জানান, ডমিনেজ স্টিল কোম্পানির চেয়ারম্যন ও এমডি দু জনেই দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে পাশ করা প্রকৌশলী। তাদের শুভচিন্তা থেকেই বর্তমানে এই শিল্পের প্রসার ঘটছে। বিশ্বের অনেক উন্নত দেশের সঙ্গে সঙ্গতি রেখেই এই শিল্পের প্রসারে আমরাও কাজ করে যাচ্ছি।

সিএফও সন্তোষ চন্দ্র সাহা আরও জানান, ভুমিকম্প প্রবণতাসহ বিভিন্ন কারনে দেশের অনেক শহরে স্টিল কাঠামোর ভবন নির্মাণে অনেকে এখন আগ্রহী হচ্ছেন তাই দিন দিন আমাদের কাজের প্রসার হচ্ছে। বিভিন্ন রকম সুবিধার কারণে দ্রুত এই শিল্পের উন্নতি হবে।

সূত্র মতে, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এ লক্ষ্যে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। প্রি-ইঞ্জিনিয়ার্ড তথা স্টিল স্ট্রাকচারড বিল্ডিং প্রস্তুতকারী কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৫ কোটি টাকা। এর মধ্যে ৫৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে গত বছর। প্লেসমেন্টের মাধ্যমে এই মূলধন বাড়ানো হয়েছে। আইপিও পরবর্তী সময়ে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়াবে ৯৫ কোটি টাকা। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের আগামী ১৯ অক্টোবর ( সোমবার) শুরু হবে যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এর আগে গত (২৬ আগস্ট) বুধবার অনুষ্ঠিত বিএসইসির কমিশনের ৭৩৭তম কমিশন সভায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণ-প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ১৯ টাকা ৮১ পয়সা। ৩০ জুন, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৯ পয়সা। বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ১ টাকা ৪৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০