বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল ওয়াইমেক্স

প্রচ্ছদ » Uncategorized » বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল ওয়াইমেক্স

Oimexপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে গত সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। ফলে সপ্তাহ জুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে।

মূল্যে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছে। ফলে সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহ জুড়ে বেড়েছে ১৯ দশমিক শূন্য ৭ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৯ টাকা ৪০ পয়সা।

ডিএসইর তথ্যানুযায়ী, কোম্পানিটির ৪১ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি অংশের মধ্যে ৩৩ দশমিক ৮৮ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৪১ শতাংশ শেয়ার আছে।

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড এর পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল ‘জেড’ গ্রুপের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স। সপ্তাহ জুড়ে এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ। এর পরেই রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- বিচ হ্যাচারীর ১৬ দশমিক ২২ শতাংশ, খুলনা পাওয়ারের ১৫ দশমিক ৮৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৮৪ শতাংশ, আমরা টেকনোলজির ১৪ দশমিক ৬৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৪ দশমিক শূন্য ২ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৮৬ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১৩ দশমিক ১৪ শতাংশ দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০