বিপাকে ট্রাম্প, সেই পর্নো তারকাকে দিতে হবে ৩৭ লাখ টাকা

প্রচ্ছদ » জাতীয় » বিপাকে ট্রাম্প, সেই পর্নো তারকাকে দিতে হবে ৩৭ লাখ টাকা

trumpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পর্নো তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, নির্বাচনের আগে তা আবারও সামনে এলো।

ওই পর্নো তারকাকে ৩৭ লাখ টাকা দেওয়া জন্য আদালত ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন। যদিও ওই অভিনেত্রী ট্রাম্পর বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন।

আসছে ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই মুহূর্ত চলছে নির্বাচন কেন্দ্রিক প্রচারণা। এর মধ্যেই এ ঘটনা নিয়ে চরম বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্টর্মি ড্যানিয়েলস নামের ওই নীল ছবির অভিনেত্রী দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু ট্রাম্প তা স্বীকার করেননি।

৪১ বছর বয়সী ওই অভিনেত্রী এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরে সেই মামলা বাতিল করা হয়।

কিন্তু আদালত বলেছেন, বিচারের সময় ড্যানিয়েলসের যে টাকা পয়সা খরচ হয়েছিল তা ট্রাম্পকে দিতে হবে। সেই হিসাবে ট্রাম্পকে ৪৪ হাজার ১০০ ডলার পরিশোধ করার নির্দেশ দেন।

নীল ছবির ওই অভিনেত্রী ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার পর একটি বইও লেখেন। ওই বইটিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে এমন আরও কয়েকটি অভিযোগ আছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০