১৫ টাকায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

প্রচ্ছদ » Uncategorized » ১৫ টাকায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

express insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিমা খাতের নতুন কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড আজ সোমবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টা ০৩ মিনিটে শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি ৩২ বারে ৭৮ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১ লাখ টাকা।

প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০