বিশাল অজগর মেরে ভেজে খেল এলাকাবাসী
প্রচ্ছদ » Uncategorized » বিশাল অজগর মেরে ভেজে খেল এলাকাবাসীপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ায় মানুষ এবং অজগরের লড়াইয়ে পরাজয় হয় বিশাল আকৃতির অজরের। পরাজিত অজগরকে প্রথমে বেঁধে রেখে পরে স্থানীয় লোকজন সাপটিকে খেয়ে ফেলে। আর এভাবেই দৈত্যাকৃতির অজগরটির দুর্ভাগ্যজনক পরিসমাপ্তি ঘটে।
শনিবার নিরাপত্তা কর্মী রবার্ট নাবাবান সাপটির মুখোমুখি হন সুমাত্রার বাতাং গানসাল জেলায় একটি পাম বাগানের রাস্তায়।
২৬ ফুট লম্বা সাপটিকে নাবাবান ধরার চেষ্টা করেন। এতে সাপটি তাকে আক্রমণ করে। চলতে থাকে মানুষ আর অজগরের লড়াই। এক পর্যায়ে গ্রামবাসীরা অজগরটিকে মেরে ফেলে। তবে মারাত্মক জখম হন নাবানান।
তবে ঠিক কী কারণে অজগরটিকে নাবাবান ধরার চেষ্টা করছিলেন, তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। বেশকিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গ্রামবাসীদের নিরাপত্তার কথা ভেবে তিনি এমনটা করেছেন।








