৮ পদ্ধতিতে শেয়ার ব্যবসা করে লাভের মুখ দেখুন

প্রচ্ছদ » Uncategorized » ৮ পদ্ধতিতে শেয়ার ব্যবসা করে লাভের মুখ দেখুন

অনেক পেশার মানুষই মাসিক আয় বা বেতন এর উপর নির্ভরশীল হয়ে থাকে কিন্তু শেয়ার বাজারে যারা ব্যবসা করে তাদের এই অভ্যাসটা কেন যেন অধিকাংশ বিনিয়োগকারীদের ভিতরে প্রবেশ করেনা তা বোধগম্য নয়। এক্ষেত্রে হয়ত বা মনের ভিতর লোভ কাজ করার বিষয় হতে পারে । যাকগে এই ধরনের লোভ সবার ভিতরই কম বা বেশী আছে।

এখন আসা যাক মূল প্রসঙ্গে: শেয়ার বাজারে যারা ৩/৪ দিনে লাভ পাবার আশায় বিনিয়োগ করেন অধিকাংশ ক্ষেত্রেই তারা ক্ষতিগ্রস্ত হন। সুতরাং বিনিয়োগকারীরা যদি এই মানসিকতা পরিবর্তন করে মাসিক লাভ বা মাস শেষে আয় করতে চান তবে যেকোন বিনিয়োগকারীই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। এমনকি শেয়ার বাজারে এর সুফল বয়ে আসবে।

এক্ষেত্রে যেকোন দিনকে মাসের প্রথম দিন ধরে পরবর্তী ৩০ দিন পর্যন্ত শেয়ার ধারন করে মাসিক ভিত্তিতে লাভ নেওয়া যেতে পারে। যার ফল অত্যন্ত চমৎকার এবং শেয়ার বাজারের জন্যেও ভাল। কিন্তু এর জন্য চাই সঠিক সময়ে সঠিক শেয়ার নির্বাচন করে শেয়ার কিনে মাসিক ভিত্তিতে ব্যবসা করে আয় করা। আর এই পদ্ধতি বাস্তবায়ন করতে চাই কিছু পলিসি।

আমি সেই পদ্ধতিগুলো তুলে ধরছি:
১। মাসের যেকোন দিনকে প্রথম দিন ধরে প্রথম দিন শেয়ার ক্রয় করতে হবে পরবর্তী ৩০ দিনে লাভ নিতে হবে।

২। আপনার বিনিয়োগকৃত মূলধনকে পাঁচ ভাগে ভাগ করতে হবে।

৩। দুই ভাগের বিনিয়োগ করতে হবে ফান্ডামেন্টাল শেয়ারে যার PE থাকতে হবে ১৫ এর নিচে।

৪। এক ভাগ বিনিয়োগ করতে হবে A ক্যাটাগরির জাঙ্ক শেয়ারে যেগুলো স্মল ক্যাপ ।

৫। এক ভাগ বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে।

৬। সর্বশেষ ভাগ বিনিয়োগ করতে হবে Z ক্যাটাগরির শেয়ারে।

৭। এই পাঁচ ভাগের শেয়ার কিনার ক্ষেত্রে প্রথম যেটি অনুসরন করতে হবে আর তা হল সব শেয়ারগুলোর বটম প্রাইসে বা এর চাইতে সামান্য কম বা বেশী দামে শেয়ার কিনতে হবে।

৮। প্রতিটি ভাগের শেয়ার কিনার ক্ষেত্রে মূল যেটি খেয়াল রাখতে হবে তা হল উক্ত শেয়ারটির মূল্য অল্প ভলিউমেই বাড়ছে কিনা।

লেখক ও গবেষকঃ মোঃ আব্দুল মতিন চয়ন
গ্লোব সিকিউরটিজ ও ICML রাজশাহী শাখা।

সূত্র: শেয়ারবাজারনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১