বিশ্ব পর্যটন দিবস আজ

প্রচ্ছদ » Uncategorized » বিশ্ব পর্যটন দিবস আজ

turisam dayপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিশ্ব পর্যটন দিবস আজ (২৭ সেপ্টেম্বর)। পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের লক্ষ্য।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘পর্যটন শিল্প বিকাশে তথ্য প্রযুক্তি’। এবারের প্রতিপাদ্যে পর্যটন শিল্পের উন্নয়নে তথ্য প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে তিন দিনের ‘ট্যুরিজম ফেস্ট ২০১৮’। বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন বিকেল ৫টায় রয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী ও ফোক নৃত্যের পাশাপাশি থাকছে লালন, বাউল ও জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা। উৎসবস্থলে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

এছাড়া ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ আয়োজন করেছে বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল। থাকছে শোভাযাত্রা, মেলা, সেমিনার, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার তিন দিনব্যাপী ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ শুরু হচ্ছে ঢাকায়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতায় পর্যটন বিচিত্রা এ ট্যুরিজম ফেয়ারের আয়োজন করছে। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এ মেলা উদ্বোধন করবেন।

মেলার প্রথম দিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় বাংলাদেশসহ ভারত, নেপাল, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন সংস্থার ১২০টি স্টল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০