বিসিএস ক্যাডারদের জনকল্যাণে আত্মনিয়োগের আহ্বান

প্রচ্ছদ » Uncategorized » বিসিএস ক্যাডারদের জনকল্যাণে আত্মনিয়োগের আহ্বান

speakerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে বিসিএস ক্যাডার প্রশিক্ষার্ণীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, সিভিল সার্ভিস রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে জনগণের সেতুবন্ধ তৈরি করে। সিভিল সার্ভিসের কর্মকর্তারা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে এসেছেন। তাই ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া সংবিধান সমুন্নত রেখে বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়তে আহ্বান জানান তিনি।

রোববার (৮ জুলাই) ঢাকার বিসিএস এডমিন একাডেমিতে ১০৭, ১০৮ ও ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ।

স্পিকার বলেন, প্রশিক্ষণ জ্ঞানের পরিধি বাড়ায়। আর তথ্য সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আইন ও প্রশাসন কোর্সের এ প্রশিক্ষণের মাধ্যমে সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তারা জাতি গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে পদার্পণ করেছে। ২০২৪ সালে সম্পূর্ণভাবে উন্নয়নশীল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময়ে তিনি আইন ও প্রশাসন কোর্সের শুভ উদ্বোধন করেন। পরে তিনি বিসিএস এডমিন একাডেমির লাইব্রেরির মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন। বিসিএস এডমিন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের ১১৩ প্রশিক্ষণার্থী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১