গেইনার শীর্ষে প্রাইম টেক্সটাইল
প্রচ্ছদ » Uncategorized » গেইনার শীর্ষে প্রাইম টেক্সটাইল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার দর বৃদ্ধির ( গেইনার ) শীর্ষে ওঠে এসেছে প্রাইম টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৩ টাকা ৭০ পয়সা বেড়েছে। কোম্পানির শেয়ার দর সর্বনিম্ন ৩৭ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে।
গেইনার তালিকার অন্যান্য কোম্পানির মধ্যে আছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বা ৮ টাকা ৮০ পয়সা বেড়েছে। সর্বশেষ কোম্পানির শেয়ার ৯৭ টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা, সায়হাম টেক্সটাইলের দর ৯ দশমিক ৯৫ শতাংশ বা ২ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের দর ৯ দশমিক ৯৫ শতাংশ বা ১০ টাকা ৯০ পয়সা, প্যাসিফিক ডেনিমের দর ৯ দশমিক ৫৫ শতাংশ বা এক টাকা ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
এদিকে, এইচআর টেক্সটাইলের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর ৯ দশমিক ৭৭ শতাংশ বা ৮ টাকা ৬০ পয়সা, এডভেন্ট ফার্মার দর ৯ দশমিক ১৪ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা এবং আরএসআরএম স্টীল মিলসের দর ৭ দশমিক ৯৫ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা বৃদ্ধি পেয়ে গেইনার তালিকায় উঠে এসেছে।








